ঝিনাইগাতীর ইউএনও ও ওসিকে প্রত্যাহার: ইসি সচিব

Date:

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার নিহত হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, শেরপুরের ঘটনা নিন্দনীয়। নির্বাচনী আচরণবিধিতে বিধান আছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতিয়ার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু শেরপুরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও ও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, যে প্রক্রিয়াগত বিষয়গুলো রয়েছে, সেগুলো যত দ্রুত সম্ভব নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহের কার্ড প্রসঙ্গে ইসি সচিব বলেন, সাংবাদিকরা অতীতের নির্বাচনের মতো ম্যানুয়ালি কার্ড পাবেন। আজ সকালে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে কথা বলেছেন। সেই দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। অনলাইনে যেগুলো হয়ে গেছে সেগুলো থাকবে।

আখতার আহমেদ আরও বলেন, অতীতে যেভাবে আপনারা কার্ড পেতেন, সেই পদ্ধতিতেই যেন আবার পেতে পারেন, সে ব্যবস্থা করা হবে। তবে প্রক্রিয়াটি পুনরায় চালু করতে কিছুটা সময় লাগবে।

এদিকে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলকে জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। অবিলম্বে এটি কার্যকর হবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।

 

Popular

More like this
Related

সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে...

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর...

৬ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা...

রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত

আসন্ন পবিত্র রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে...