ঝালকাঠির ঠিকানা দিয়ে ৭০০০ লিটার ডিজেল নিয়ে শরীয়তপুরে খুচরা বিক্রেতা

Date:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে সাত হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মিথ্যা তথ্য দিয়ে ডিপো থেকে তেল সংগ্রহ ও খোলাবাজারে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, জুয়েল সরদার নামে এক ব্যবসায়ী গতকাল সন্ধ্যায় বরিশালের পদ্মা ডিপো থেকে সাত হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন। ক্রয় রশিদের ঠিকানা অনুযায়ী এই জ্বালানি ঝালকাঠিতে যাওয়ার কথা। খোলাবাজারে বিক্রি উদ্দেশ্যে জুয়েল এই জ্বালানি শরীয়তপুরে নিয়ে আসেন।

জুয়েল দীর্ঘদিন ধরেই উপজেলার ভোজেশ্বর বাজারে খুচরা পর্যায়ে ডিজেল বিক্রি করে আসছিলেন, জানিয়েছে সূত্র।

যোগাযোগ করা হলে জুয়েল নিজেও তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ডিপো থেকে প্রতি লিটার ডিজেল তিনি ৯৬ টাকা দরে কিনেছেন।

দেশে তেলের সংকট চলছে। জনসাধারণ যাতে তেল পায় তাই তিনি এভাবে ডিজেল সংগ্রহ করেছেন, বলেন জুয়েল।

লাকী দাস বলেন, ‘জব্দ করা ডিজেল আজ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।’

Popular

More like this
Related

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...

জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে মধু আহরণে মৌয়ালরা

সুন্দরবনে এখন ফুল ফোটার মৌসুম। খলিসা, গরান, কেওড়াসহ নানা...

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও...

আমেরিকা-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুত্ব হারিয়েছেন বলে মন্তব্য করেছেন...