জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের সংসদীয় কমিটিতে আছেন যারা

Date:

দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খোঁজা ও জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ নেতার আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল থেকেও পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে বিরোধীদলীয় নেতা আরও পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

প্রস্তাবিত কমিটির প্রধান হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া থাকবেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান ও শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। 

বাকি দুজন হলেন—জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।

এর আগে তারেক রহমান বলেন, ‘বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে।’

‘এটি একটি বৈশ্বিক সমস্যা। যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে,’ বলেন সংসদ নেতা।

সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে।’

Popular

More like this
Related

১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ

বৈশ্বিক সংকটের কারণে স্থানীয় বাজারে র‍্যামের দাম বেড়ে যাওয়ার...

বিএনপির অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান কি রাজনৈতিক চাপ সামাল দিতে পারবে?

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটি এমন সময়ে গুঁড়িয়ে দেওয়া হলো, যখন...

হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, বাড়ছে আমদানি ব্যয়

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অপরিশোধিত তেলবাহী জাহাজ এমটি নিমেনিয়া...

৬২ বছরের সংগীতজীবনে প্রথম শিল্পকলায় গাইবেন রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় গান গাইবেন কিংবদন্তি সংগীতশিল্পী...