জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ৫ নির্দেশনা

Date:

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্ট সংকট মোকাবিলায় দেশের জনগণের প্রতি ৫টি নির্দেশনা দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার।

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো—বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া; সব ধরনের আলোকসজ্জা পরিহার করা; ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহার; খোলাবাজারে ডিজেল, পেট্রোল বিক্রি রোধে ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়া এবং জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় জানানো হয়, জ্বালানির সম্ভাব্য উৎসগুলো থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

এতে দেশের বর্তমান চাহিদা মেটানোয় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে।

বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে মন্ত্রণালয় সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয়।

সরকারের পক্ষ থেকে জনগণের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বানও করা হয়েছে।

Popular

More like this
Related

‘কখন যে ক্ষেপণাস্ত্র এসে পড়বে কেউ বলতে পারে না’, মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশিরা

ঘড়িতে তখন সকাল ৮টা। আগের দিন তেহরানে হামলা চালিয়েছে...

৩৩ বলে অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

জয়ের জন্য নিউজিল্যান্ডের তখন দরকার ১ রান, আর সেঞ্চুরির...

সীতাকুণ্ডে ৭ বছরের শিশু হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশুর শ্বাসনালি কেটে হত্যা...

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে...