জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

Date:

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকালে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের মূল্যও অস্থিতিশীল। দেশে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার, বিদেশি কার্গো যানগুলো কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় রিফুয়েলিং স্টেশন থেকে ট্যাংক পূর্ণ করে নিয়ে যাওয়া কিংবা বাংলাদেশি কার্গো যেন প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রম করতে না পারে—এসব অনিয়ম ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন এলাকার স্টেশনে জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ তদারকির ভোমরা স্থলবন্দর এলাকায় নজরদারি ও বিশেষ তল্লাশি জোরদার করেছে বিজিবি।

আশিকুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকার পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। বিদ্যমান চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং টহল বাড়ানো হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের নিয়ে জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় করা হচ্ছে।’

Popular

More like this
Related

পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর...

ট্রাম্প নিজের ফাঁদে নিজেই ধরা?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ চাপিয়ে দেওয়ার এক সপ্তাহের মাথায়...

জ্বালানি সংকটের শঙ্কা: তেল নিতে দেশজুড়ে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন...

অষ্টম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব স্থানে হামলা চালাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...