জুলাই আপডেট ইনস্টল করে স্যামসাং গ্যালাক্সি ইউজাররা বিপাকে

Date:

বিপাকে পড়েছেন স্যামসাং ব্যবহারকারীরা। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৪ আলট্রা এবং এস২৫ আল্ট্রা ইউজাররা সফটওয়্যার আপডেট করার পর থেকেই নানা সমস্যার মুখে পড়ছেন।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন ও অনলাইন ফোরামে ইউজারদের পোস্ট থেকে বিষয়টি জানা গেছে।

চলতি মাসে প্রকাশিত আপডেট ইনস্টল করার পর অতিরিক্ত গরম হওয়া, অস্বাভাবিক দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া এবং চার্জিংয়ের গতি কমে যাওয়ার অভিযোগ করেছেন ইউজাররা।

প্রযুক্তিবিষয়ক প্রকাশনা অ্যান্ড্রয়েড পুলিশ রেডিটে ব্যবহারকারীদের শেয়ার করা অভিজ্ঞতার বরাত দিয়ে জানিয়েছে, স্যামসাং এই দুই ফ্ল্যাগশিপ ডিভাইসে জুলাই সফটওয়্যার আপডেট দেওয়ার পর এসব অভিযোগ সামনে আসে।

ইউজাররা জানিয়েছেন, সমস্যাগুলো দৈনন্দিন ব্যবহারে প্রভাব ফেলছে।

ইউজাররা ডিভাইসের তাপমাত্রা বেড়ে যাওয়া, ব্যাটারির স্থায়িত্ব কমে যাওয়া এবং স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চার্জ হওয়ার কথা জানিয়েছেন।

কিছু ইউজারের ধারণা, নতুন এই আপডেটটি হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড ব্যাকআপের সঙ্গে ঠিকমতো কাজ করছে না। যার ফলে অ্যাপটি বাড়তি সিস্টেম রিসোর্স ব্যবহার করছে। এতে ফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে।

অন্যরা জানিয়েছেন, এনক্রিপ্টেড ব্যাকআপ বন্ধ করলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কমেছে বলে মনে হয়েছে। তবে হোয়াটসঅ্যাপের কারণেই এই সমস্যা হচ্ছে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

প্রতিবেদনগুলো মূলত অনলাইনে ব্যবহারকারীদের শেয়ার করা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। সমস্যাগুলো কতটা ব্যাপক আকারে ছড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কয়েকটি প্রযুক্তি ওয়েবসাইট এ বিষয়ে জরিপ পরিচালনা করেছে।

ফোনঅ্যারেনা ডট কমের জরিপে ৫২ শতাংশ ইউজার জানান, তারা তাদের গ্যালাক্সি ফোনে আপডেট ইনস্টল করার পর ‘বিরক্তিকর সমস্যার’ মুখে পড়েছেন। আরও ১৩ শতাংশ বলেছেন ‘মাঝেমাঝে সমস্যায় পড়েছেন’। ২৩ শতাংশ জানিয়েছেন, তারা কোনো সমস্যায় পড়েননি।

তবে গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ও এস২৪ আল্ট্রার সব ব্যবহারকারী আপডেটের পর একই ধরনের সমস্যার মুখে পড়েছেন—এমন তথ্য কোনো ওয়েবসাইটেই পাওয়া যায়নি।

যেকোনো সফটওয়্যার আপডেটই রিলিজ করার আগে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। তা সত্ত্বেও আপডেট করার পর মাঝে মাঝে ফোনে অপ্রত্যাশিত ত্রুটি দেখা দেয়।

স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

ইউজারদের সমস্যার বিষয়টি নিশ্চিত হলে পরবর্তীতে নতুন কোনো আপডেটের মাধ্যমে এর সমাধান আসবে বলেই সংশ্লিষ্টরা আশা করছেন।

Popular

More like this
Related

‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

পুরোনো মালিকদের হাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিএল) নিয়ন্ত্রণ ব্যাংকটির আগের মালিক...

‘আমার গলা ভেঙে গেছে’, মহাকাব্যিক জয়ের পর কেইন

শ্বাসরুদ্ধকর থ্রিলারের শেষ বাঁশি যখন বাজল, ইংল্যান্ডের গোটা দল...

বাপ্পারাজের পরিবর্তে শিল্পী সমিতির নির্বাচনে কে?

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা...