জার্মানি, ব্রাজিলের রেকর্ডে নাম লেখালো ফ্রান্স

Date:

নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে ফ্রান্স। গত এক যুগ ধরে বিশ্ব ফুটবলের সফলতম দল তারা। দারুণ ধারাবাহিকতায় টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে দিদিয়ের দেশমের দল। এই নিয়ে ইতিহাসের তৃতীয় দল হিসেবে আটটি বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখালো তারা।

গত রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে অনায়াসে ২-০ গোলে হারায় ফ্রান্স। কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলের গোলে দাপট দেখিয়েই জেতে ফরাসিরা।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১২ বার সেমিফাইনালে উঠেছে জার্মানি, এরপর ৮ বার সেরা চারে জায়গা করার নজির ব্রাজিলের। ফ্রান্সও ব্রাজিলের সমান ৮ বার সেমিতে উঠল।

জার্মানি ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা চারটি সেমিফাইনালে পৌঁছেছিল। ২০১৪ সালে চতুর্থবার ট্রফি জিতেছিল। ব্রাজিল ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে টানা তিনটি সেমিফাইনালে পৌঁছায়। এরমধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে হয় চ্যাম্পিয়ন। পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিলের মতো ফ্রান্সও ২০১৮ থেকে ২০২৬—টানা তিনটি সেমিফাইনালে উঠে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় আছে। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০২২ সালে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে যায় আর্জেন্টিনার কাছে। এবার সুযোগ শিরোপা পুনরুদ্ধারের।

৮ বিশ্বকাপ সেমিফাইনাল খেলা তৃতীয় দল হলো ফ্রান্স!

জার্মানি :: ১২ বার 

ব্রাজিল :: ৮ বার 

ফ্রান্স :: ৮ বার 

ইতালি :: ৭ বার

পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে নিখুঁত এবং গোছানো ফুটবল খেলা একটি দলের জন্য এটি ছিল অত্যন্ত মানানসই একটি ফলাফল। ফ্রান্স এই বিশ্বকাপের একমাত্র দল যারা অতিরিক্ত সময়ে না গিয়েই তাদের পাঁচটি ম্যাচের সবকটিতে জয় পেয়েছে—এতে বেরিয়ে এসেছে দলটির দাপট।

 

Popular

More like this
Related

অবরোধে অনড় ট্রাম্প, হুমকির মুখে সমঝোতা করবে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানে তেহরান একটি...

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে...

খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা

খাদ্যশস্য উৎপাদনে বৈপ্লবিক অগ্রগতি; মাঠ থেকে পাতে পৌঁছানোর আগেই...

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও...