জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন আপিলে বৈধ

Date:

আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থীদের দাখিল করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে আজ শনিবার দুপুরে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জামায়াতের এই নেতা কক্সবাজার-২ আসন থেকে নির্বাচন করছেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

Popular

More like this
Related

যাদুকাটা নদী রক্ষা: সুনামগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল 

যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী-পরিবেশ...

‘ওয়ান বক্স’ পলিসিতে হোঁচট: গুরুত্বপূর্ণ আসনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে

ধর্মভিত্তিক দলগুলোর ভোট 'এক বাক্সে' আনার লক্ষ্যে যে ১১...

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে...

হাসিনা, টিউলিপ, ববিসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির...