জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে, শিগগির অভিযান: র‌্যাব মহাপরিচালক

Date:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি জানিয়েছেন, শিগগির সেখানে অভিযান পরিচালনা করা হবে।

দুর্বৃত্তদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেবের নামাজে জানাজা শেষে আজ মঙ্গলবার চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গতকাল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব নিহত হন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘এখানে (জঙ্গল সলিমপুর) যারা অবৈধভাবে বসবাস করছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, খুব শিগগির আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নির্মূল করব।’

‘অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে-চুড়ে গুঁড়িয়ে দেবো, এটুকু আমরা আপনাদের কথা দিতে পারি,’ যোগ করেন তিনি।

শহিদুর রহমান বলেন, ‘সুবেদার মোতালেব শহীদ হলেন। এর জন্য যারা দায়ী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা নিশ্চিত করব যেকোনো মূল্যে।’

‘আমি আপনাদের কথা দিতে চাই যে, এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পেছনে লেগে থাকবে।’

মোতালেবের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি, তা পূরণ করা সম্ভব না উল্লেখ করে শহিদুর রহমান আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম।’

র‌্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলার রক্ষা ও অপরাধ দমনের দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ থেকে এ পর্যন্ত র‌্যাবের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

Popular

More like this
Related

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের...

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের...

রাজনৈতিক সহবস্থানের জায়গা কিছুটা কমে এলো, ডিমকাণ্ডে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর...

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে...