চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের লাইনে দাঁড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

Date:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যবসায়ী মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মৃত বখতিয়ার হোসেন (৫০) ভেদামারি গ্রামের বাসিন্দা ছিলেন।

আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুয়েল কার্ডের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার। পরে তাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএনও বলেন, ‘আজ সকাল থেকে আবহাওয়া ভালো ছিল, রোদ ছিল না। মৃত ব্যবসায়ীর এক স্বজন জানিয়েছেন যে, তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ থাকলে প্রশাসন সেটা করবে।’

যোগাযোগ করা হলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ডেইলি স্টারকে জানান, ব্যবসায়ীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সংকটের কারণে গত রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় ফুয়েল কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিয়ে বিনা খরচে ফুয়েল কার্ড দেওয়া হবে।

Popular

More like this
Related

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা পরিকল্পনায় কী আছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ও দ্রুত শান্তি আলোচনা শুরুর...

জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় মজুত সুরক্ষায় আরও ২...

জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছেন ভাড়ার মোটরসাইকেল চালকরা

খুলনার উপকূলীয় অঞ্চলে জেলা শহর থেকে উপজেলা, ইউনিয়ন কিংবা...