চীনের বিপক্ষে একাদশে নেই রূপনা

Date:

এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমাকে রাখেননি কোচ পিটার বাটলার। শুরুর একাদশে অনেকটা চমক হিসেবে গোলবারের নিচে দাঁড়াবেন মিলি আক্তার। 

বিগত সময়ে বাংলাদেশ নারী দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন রূপনা। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় তাকে গুরুত্বপূর্ণ ম্যাচে বিবেচনায় নেননি বাটলার। 

রূপনা বাদ পড়লে শুরুর একাদশে নিয়মিত মুখ বাকি সবাই আছেন। অধিনায়ক আফাঈদা খন্দকারের সঙ্গে মাঝমাঠে ভরসা হিসেবে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডারা। বাংলাদেশকে এশিয়ান কাপে নিয়ে আসার অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমাও আছেন অনুমিতভাবে। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনিতে শুরু হবে এই ম্যাচ। 

বাংলাদেশ একাদশ: শিউলি আজিম, শামসুন্নাহার, আফাঈদা খন্দকার কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার শামস, নাবরাইন খাতুন, মিলি আক্তার, উময়েহলা মারামা

Popular

More like this
Related

হরমুজ প্রণালি বন্ধ: ইরান

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের...

ফাগুয়ায় পূর্ণ বোনাস ও বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরির দাবি চা শ্রমিকদের

চা শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাগুয়া (লাল পূজা)...

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

নামে-ভারে ও শক্তিতে চীনের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে...

দোল পূর্ণিমা আজ

দেশজুড়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও রঙ খেলার মধ্য দিয়ে...