চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, ৮ জনের প্রাণহানি

Date:

চীনের পূর্বাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আট জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।

আজ সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

আগামী মঙ্গলবার চীনে নতুন চন্দ্রবর্ষ উদযাপিত হবে।

প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে সামনে রেখে আতশবাজি ও পটকা ফুটিয়ে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে চীনবাসী। এমন সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। 

এক বা একাধিক গ্রামবাসী একটি দোকানের খুব কাছে আতশবাজি ফোটায়। মিসাইল আকৃতির ওই আতশবাজি পার্শ্ববর্তী দোকানে গিয়ে পড়ে। সেই দোকানেও আতশবাজি বিক্রি করা হচ্ছিল। দোকানে রাখা আতশবাজিগুলো ওই ‘ভুল করে ফোটানো’ আতশবাজির সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়। 

বিস্ফোরণের দমকে আটজন নিহত ও দুই জন আহত হন। 

জিয়াংসু প্রদেশের ডনঘাই কাউন্টিতে গতকাল রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।  

ডনঘাই কর্তৃপক্ষ জানায়, ‘খবর পেয়ে জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখানে খোঁজ ও উদ্ধার কর্মসূচি চালান।’

বিকেল ৪টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। 

এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দায়ী ব্যক্তিদের আটক করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চন্দ্রবর্ষের ছুটি শুরু হওয়ার আগে দিয়ে দেশজুড়ে আতশবাজির ব্যবহার বড় আকারে বাড়ছে। এই পরিস্থিতিতে মন্ত্রণালয় দেশটির নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ও আতশবাজি ফুটানো বা পরীক্ষার সময় যথাযথ নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। 

মন্ত্রণালয় আরও জানায়, নিরাপত্তা ঝুঁকি ও বিপদে আশংকা কমাতে দেশজুড়ে আতশবাজি উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে। 

চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা মানদণ্ড কঠোর না হওয়াতেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মত দেন। 

উত্তর চীনের সানজি প্রদেশের একটি বায়োটেক প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় এ মাসেই আট জন মারা গেছেন। 

জানুয়ারির শেষভাগে ইনার মঙ্গোলিয়া প্রদেশের এক মহল্লায় ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত নয় জনের প্রাণহানি হয়।
 

Popular

More like this
Related

নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্ট

দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া...

ঝিনাইদহে ফসলের মাঠ থেকে এক রাতে ৭ বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

ঝিনাইদহে একটি ফসলের মাঠ থেকে পল্লী বিদ্যুতের ৭টি ট্রান্সফর্মার...

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল সোমবার চূড়ান্ত...

কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে পর্যটকের মৃত্যু 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক...