‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

Date:

‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। শেখ নজরুল ইসলাম বয়স হয়েছিল ৮১ বছর। 

গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শেখ নজরুল ইসলাম।

নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’। এ ছাড়া অন্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ ইত্যাদি।

Popular

More like this
Related

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস: জানার আছে যা কিছু

ফুটবল দুনিয়ার যে ইভেন্টগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা...

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ, হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র এবং...

২ মাস পর মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

প্রায় দুই মাস পর মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন...

জাপানের নির্বাচনে তাকাইচির দলের বড় জয়

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে...