চাঁদাবাজকে চাঁদাবাজ বললে মামলা হবে, দেশ সেদিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি, যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বললে, আপনার বিরুদ্ধে মামলা হবে।

তিনি আরও বলেন, সেই পুরোনো সিস্টেম। কিন্তু তারা ভুলে গেছে এই সিস্টেম করে কোনো লাভ নেই। হামলা, মামলা, জুলুম উপেক্ষা করেই আমরা গণঅভ্যুত্থান করেছি।

আজ রোববার সন্ধ্যায় বরিশাল নগরের হালিমা খাতুন বিদ্যালয়ে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করে আমাদের হারানো হয়েছে। এর প্রত্যক্ষ উদাহরণ—নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আমাদের দিনাজপুরের আহাদ। এছাড়া ১১ দলের অনেক নেতাকে হারানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে ‘মব’ সৃষ্টি করে ব্যাংকটি দখলের চেষ্টা চলছে। ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়া হয়েছে। দুদকের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার গণহত্যার বিচার ও সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। একজন দলীয় ও অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে সরকার জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

‘আমরা অপেক্ষা করছি, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদের আবারও রাস্তায় নামতে হবে। সে জন্য আমরা প্রস্তুত থাকবো। চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধীদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে শামিল হবো,’ যোগ করেন তিনি।

Popular

More like this
Related

ফাঁদ নয়, ভিন্ন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদ না পেতে ভিন্ন পদ্ধতিতে খেত থেকে...

যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ...

আইসিটিতে ২ নতুন প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে...

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসর কোনো জয়...