চলে গেলেন সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির

Date:

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ।

তিনি জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

জয়শ্রী কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা কলেছেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমাতে উত্তম কুমারের বিপরীতেও অভিনয় করেছিলেন জয়শ্রী কবির।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

Popular

More like this
Related

পাঁচশোর আগে থামল বাংলাদেশ

লাঞ্চের আগেই সেঞ্চুরি পেরিয়ে যান লিটন দাস, বিরতি থেকে...

অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯

অক্টোবর মাসে সারা দেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন...

‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত সম্প্রতি...

প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ হিসেবে বুদানোভকে বেছে নিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির সামরিক গোয়েন্দা প্রধান...