চলন্ত বাসে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশে সোপর্দ ১

Date:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। 

পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসগামী একটি বাসে এ ঘটনা ঘটে। 

চবির সহকারী প্রক্টর নুরুল হুদা কানন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাসটি চৌধুরীহাট এলাকায় পৌঁছালে ভুক্তভোগী শিক্ষার্থীর পেছনের আসনে বসা এক ব্যক্তি তাকে যৌন হয়রানি করেন। 

বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞাকে জানান। 

দ্য ডেইলি স্টারকে ইসহাক ভূঁঞা বলেন, ‘ওই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে নিয়ে আসতে বলি। পরে আমরা তাকে ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে গিয়ে প্রক্টরিয়াল বডিকে জানাই। জিজ্ঞাসাবাদের সময় তিনি তার অপরাধ স্বীকার করেন।’

সহকারী প্রক্টর নুরুল হুদা কানন বলেন, ‘জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন। উপস্থিত শিক্ষার্থী ও ভুক্তভোগীর দাবির পরিপ্রেক্ষিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

অভিযুক্ত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বসবাস করেন।

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...