চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

Date:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার বিকেলে চকরিয়া উপজেলায় বদরখালী ফাজিল মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. খালেদ বিন ওয়ালিদ বদরখালীর টেকচিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়িবহরের তৃতীয় গাড়িটির ধাক্কায় শিশুটি পিষ্ট হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘শিশুটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।’

তিনি জানান, স্থানীয় জনতা ফেরিঘাট এলাকা থেকে গাড়িটি আটকে ঘটনাস্থলে ফিরিয়ে আনে এবং ভাঙচুর করে। এমপির গাড়িটি বহরের সামনে থাকায় সেটি আগেই চলে গিয়েছিল।
পুলিশ গাড়িটি হেফাজতে নিয়েছে। তবে, রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

যোগাযোগ করা হলে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটিকে চাপা দেওয়া গাড়িটি ভাড়া করা ছিল এবং ভেতরে কোনো যাত্রী ছিল না।’

‘গাড়িটি বহরের পেছনের দিকে থাকায় দুর্ঘটনার কথা পরে জানতে পারি,’ বলেন তিনি।

দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এমপি মাহফুজ উল্লাহ জানান, গাড়িচালক দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Popular

More like this
Related

চলতি সপ্তাহে আবারও ওয়াশিংটন-তেহরান বৈঠক

ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের চিন্তাধারা যেন মুহূর্তেই বদলে যাচ্ছে। একবার...

ইরানে হামলার ছুতা খুঁজছেন ট্রাম্প?

আন্তর্জাতিক গণমাধ্যমে দুই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। এক ধরনের...

ভারতকে সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল দক্ষিণ আফ্রিকা

বাজে শুরুর ধাক্কা কাটিয়ে ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও...

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...