চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Date:

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসীম বলেন, বিকেল ৪টা ৪২মিনিটে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ফায়ার সার্ভিসের দুইটি, পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Popular

More like this
Related

বাবার সামনে অভিষেকেই ঝলক, ইসাখিলের ব্যাটে জিতল নোয়াখালী

বাবা মোহাম্মদ নবি একাদশে নিয়মিত হলেও ছেলের জন্য সুযোগ...

ফরিদপুরে ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ...

চট্টগ্রামের জন্য দুসংবাদ, বিপিএল শেষ রসিংটনের

ভীষণ বড় দুঃসংবাদ পেল চট্টগ্রাম রয়্যালস। দারুণ ছন্দে থাকা...

সিলেটে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে প্রতিবন্ধী এক যুবককে গাছে...