গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে

Date:

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তার অবস্থা কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদের চালিতাতলি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা নিহত হন। এছাড়া বিএনপির কয়েকজন কর্মী আহত হন।

 

Popular

More like this
Related

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে...

দুইবার আইপিএলজয়ী রাসেলসহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা

আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ সম্পর্কের ইতি...

১০ম গ্রেডে বেতনসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান

১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ...