গাজীপুরে হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক ৩

Date:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ (৫৫) উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে। তিনি পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক ছিলেন।

আজ শনিবার লিটনের হোটেলেই এই ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে।

তারা হলেন—বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ও তাদের ছেলে মাসুম মিয়া (২৮)।

ওসি বলেন, ‘অভিযুক্তদের কলাবাগান থেকে একটি কলার ছড়ি হারিয়ে যাওয়ার পর তারা সেটা ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষের দোকানে খুঁজে পান বলে দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিটনকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহতের পরিবার জানায়, আজ সকাল ১১টার দিকে মাসুম হোটেলে আসেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মী অনন্ত দাশের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি শুরু হয়। পরে স্বপন ও মাজেদা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে লিটন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডক্টর ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, লিটনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Popular

More like this
Related

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের টাকা ছিনতাই

গাজীপুর মহানগরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক মোবাইল ব্যাংকিং এজেন্টের...

লালমনিরহাটে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির...

সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি...

প্রশস্ত হচ্ছে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক, কমবে ঝুঁকি

রাঙ্গামাটি সদরের মানিকছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত সাড়ে ৬১ কিলোমিটার...