গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Date:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে এমরানের (৪০) স্ত্রী। 

এই দম্পতি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ভোররাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে রহিমার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে—দাম্পত্য বিরোধের একপর্যায়ে এমরান ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে তিনি নিজেও গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত হন। এমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমার মেয়ে শারমিন আক্তার জানান, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতরাতেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। পরে ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় সন্দেহ হলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
 

Popular

More like this
Related

লিটন-ইমনের ঝড়, সাইফউদ্দিনের ক্যামিও: বাংলাদেশের রেকর্ডগড়া জয়

পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন দাস ঝড় তুলে...

ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পেয়েছি, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন, ইরানে...

ম্যাচ জিতিয়ে একাদশে নিয়মিত না থাকা নিয়ে শেখ মেহেদীর অসন্তোষ

জশ লিটলের বলটা এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে...