গাজীপুরে রাস্তার পাশে যুবকের পোড়া মরদেহ, পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

Date:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের শিশুপল্লী এলাকায় এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে থানায় জানায়।

পুলিশের ধারণা, ওই যুবকের আনুমানিক বয়স ১৯ থেকে ২০ বছর। হত্যার পর দুর্বৃত্তরা মরদেহে আগুন লাগিয়ে চলে যায়।

তেলিহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শরীফ মিয়া বলেন, ‘স্থানীয় একজন আমাকে ফোন করে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে আমি শ্রীপুর থানায় জানাই। তবে মরদেহ পুড়ে ছাই হয়ে যায়নি। মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ ও একটি বিদ্যুৎ বিল উদ্ধার করা হয়েছে।’

তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, ‘যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি একটি নির্জন জঙ্গল এলাকায় চৌরাস্তার কাছে।’

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশটি শুকনো পাতা দিয়ে ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়,’ বলেন নাছির।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Popular

More like this
Related

ফের রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে...

ছবিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানের ওপর আজ শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ...

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়া হবে: আমিরাত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, আরব...