গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Date:

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার প্রায় ২৫০ জন শ্রমিক।

আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ট্রাউজার ল্যান্ড লিমিটেডের শ্রমিকরা। এই কারখানাটি টঙ্গী পশ্চিমের সাতাইশ এলাকার রাজানগরে অবস্থিত।

শ্রমিকরা জানান, ডিসেম্বর, জানুয়ারি ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করা উচিত।

ডিআইএফই’র শ্রম পরিদর্শক মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বকেয়া মজুরি-সংক্রান্ত জটিলতা নিরসনে গত ১৯ ফেব্রুয়ারি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। তবে মালিকপক্ষ উপস্থিত না থাকায় সমাধান সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতে আজ আবারও আরেকটি ত্রিপক্ষীয় সভার আহ্বান জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষের লোকজন আসেনি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বেতন পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণা করেছে।

মাকসুদুর রহমান বলেন, গত ডিসেম্বর মাসের কিছু বেতন পরিশোধ করা হলেও জানুয়ারি ও চলতি মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও মন্তব্য পাওয়া যায়নি।

 

Popular

More like this
Related

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আশা ইরানের

পরমাণু ইস্যুতে আগামী মাসের শুরুর দিকে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে...

ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, যা থাকছে আলোচনায়

সাম্প্রতিক সময়ে এক কালের ‘ডিয়ার ফ্রেন্ড’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লিপুর মেয়াদ এক মাস বাড়াল বিসিবি, দুই নির্বাচক পদের জন্য দেবে বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন...

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, গুলিতে নিহত ১

ফ্লোরিডার পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট...