গাজীপুরে ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

Date:

গাজীপুরের পূবাইল রেলস্টেশনে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকাল ১১টার দিকে টঙ্গী–ভৈরব রেললাইনে, পূবাইল রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। বগি বিচ্ছিন্ন হওয়ার পরপরই রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী–ভৈরব রেললাইনের আরিখলা রেলস্টেশন মাস্টার মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগ (জয়েন্ট) খুলে যাওয়ায় বগিগুলো আলাদা হয়ে যায়।

রেল চলাচল স্বাভাবিক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরে বিস্তারিত জানানো হবে।’

জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ‘বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

Popular

More like this
Related

সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার লুট...

মানিকগঞ্জে হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার...

আমলাতন্ত্রের একাংশের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকার, প্রকৃত সংস্কার লক্ষ্যভ্রষ্ট: টিআইবি

নজিরবিহীন ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী চোরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের যে...

জিআইজেএনের তালিকায় ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৫ সালের শীর্ষ প্রতিবেদনে...