গাজীপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

Date:

গাজীপুরে যৌথ অভিযানে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনেও তিনি আমাদের সঙ্গে থেকেছেন । আমি তাকে চিনি। তবে তিনি কমিটিতে নেই।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলাটি করেন নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক। অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন সুরভী।

Popular

More like this
Related

২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬, রাজনৈতিক সহিংসতায় ৮৬ জন নিহত: এমএসএফ

২০২৫ সালে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, হেফাজতে মৃত্যু, অজ্ঞাত পরিচয়ের...

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও...

ময়মনসিংহে দিপু দাস হত্যা: আরও ২ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

মাদারীপুরে জমির বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, অভিযুক্ত গ্রেপ্তার

মাদারীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা...