গাইবান্ধার সেই গ্রামে এখন শোকের মাতম

Date:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একই গ্রামের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পাঁচ জনের লাশ গ্রামে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।

নিহত ব্যক্তিদের একনজর দেখতে স্বজন ও পাড়া-প্রতিবেশীরা ভিড় করেন। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

নিহত ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে শিশু মো. নীরব (১১), আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৫), আবদুর রশিদের মেয়ে রিপা (২০) এবং উপজেলার ছত্রাগাছা গ্রামের জাকির হোসেনের স্ত্রী দোলা বেগম (৩৫)।

আজ জোহরের নামাজের পর তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজন ও পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুরের দুই গ্রামে নিহত ব্যক্তিদের লাশ পৌঁছায়। মা নার্গিস ও তার ছেলে নীরবের কবর পাশাপাশি খোঁড়া হয়েছে। প্রতিবেশীরা জানান, গত ঈদে দোলা বেগম তার একমাত্র মেয়ে জুঁই আক্তারের বিয়ে দেন। ঈদের ছুটি শেষে কাজে ফেরার পথে প্রাণ হারালেন তিনি।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামে। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে রেললাইনে বসেছিলেন। তখন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু, তিন নারী ও এক পুরুষ নিহত হন। ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে এবং রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করে।

Popular

More like this
Related

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তিকে হত্যার...

হারানো ট্রফি ও এক চতুষ্পদ হিরো: যখন ফুটবল বিশ্বকে বাঁচিয়েছিল ‘পিকলস’

মাঠের লড়াই শুরু হতে তখনও মাস চারেক বাকি। ফুটবল...

চাটমোহর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ সদস্য আহত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো....

আজকের মতো খেললে ফিনালিসিমায় আমরা হারতাম: এমিলিয়ানো

লা বোম্বোনেরার উচ্ছ্বাসমুখর রাতে স্কোরলাইনে জয় থাকলেও পারফরম্যান্সে ছিল...