খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

Date:

খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাড়ে চার বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাত ২টার দিকে নগরের হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতুল মাওয়া নগরের লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।

পরিবারকে উদ্ধৃত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।

‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাওয়া ফিরে না আসায় তার মা ওই ব্যক্তিকে কল দেন। ওই ব্যক্তি জানান, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং কিছুক্ষণ পর ফিরবে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়,’ বলেন ওসি।

ওসি আরও জানান, দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপর থেকে পুলিশ ও শিশুটির উদ্ধারে নামে।

তিনি আরও জানান, রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Popular

More like this
Related

নেত্রকোণায় মজুত করা ৩৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণার সদর উপজেলার হাটখলা বাজারে অবৈধভাবে মজুত করা সাড়ে...

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের...

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...