‘খুব শিগগিরই’ ইরানের সঙ্গে সরাসরি বৈঠক করবে যুক্তরাষ্ট্র

Date:

যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানে সম্ভাব্য বৈঠকের কথা জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি খুব শিগগিরই ঘটবে, আসলে—খুব দ্রুতই এটি সম্পন্ন হতে যাচ্ছে।’

তবে ইরানের সঙ্গে পরবর্তী শান্তি আলোচনায় নিরাপত্তা ঝুঁকির কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত নাও থাকতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প।

এ বিষয়ে ট্রাম্প টেলিফোনে বলেন, ‘আমাদের দলে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার থাকবেন। জেডিও থাকতে পারেন, আবার নাও পারেন। সেখানে নিরাপত্তা ও সুরক্ষার একটি বড় প্রশ্ন রয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফসহ ট্রাম্পের মধ্যস্থতাকারী দল পাকিস্তানের নেতাদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। আগামী শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

এর আগে মঙ্গলবার সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে স্থায়ী চুক্তির একটি সম্ভাব্য রূপরেখা হিসেবে গ্রহণ করেছেন ট্রাম্প। যদিও এই প্রস্তাবের কিছু দাবি চূড়ান্ত হওয়া বেশ কঠিন বলে মনে করছে বিশ্লেষকরা।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি এখন নির্ভর করছে মূলত দুটি বিষয়ের ওপর—হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের পরিকল্পনা এবং মাটির নিচে লুকানো সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা নিশ্চিত করা।

Popular

More like this
Related

তেলের দাম বাড়বে কি না—যা বললেন জ্বালানিমন্ত্রী

আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না...

বাজারে ফেরারির প্রথম ইলেকট্রিক গাড়ি ‘লুচে’, দাম ৭ কোটি ৮৭ লাখ

প্রথমবারের মতো বাজারে সম্পূর্ণ ইলেকট্রিক প্রযুক্তিনির্ভর গাড়ি নিয়ে আসছে...

বন্দর থেকে আদা খালাসে আমদানিকারকদের গড়িমসি, ঈদের আগে দাম বেড়ে দ্বিগুণ

ঈদুল আজহার আগে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে...

শেষবেলায় তাইজুলের ভেলকি, জয় থেকে ৩ উইকেট দূরে বাংলাদেশ

প্রথম দুই সেশনে ৫ উইকেট তুলে নেওয়ার পর তৃতীয়...