খিলক্ষেতে বিদ্যুতের তার বসাতে গিয়ে ৩ কর্মীর মৃত্যু

Date:

রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের তার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর আউটসোর্সিং কোম্পানির ৩ কর্মী মারা গেছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন বরগুনা সদর থানার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশিগঞ্জের ফরিদ জামান (৬৪)।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের তার বসানোর কাজ করার সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের ৩ জন পরে মারা যান।’

ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক বলেন, ‘গত এক মাস ধরে সেখানে মাটির নিচে তার বসানোর কাজ চলছিল। ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার মাটির নিচে বসাচ্ছিলেন। সেখানে তারা ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এসময় কোনোভাবে ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে ৩ জন মারা যান।’

মরদেহগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

Popular

More like this
Related

শৈশবে ঈদের সালামি অনেক আনন্দের ছিল: রফিকুল আলম

বাংলাদেশের প্রথম সারির সংগীতশিল্পী রফিকুল আলম। দীর্ঘদিন ধরে সুনামের...

ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে র‌্যাব, সদরঘাট ও সায়েদাবাদে কন্ট্রোল রুম

ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ...

‘বাদ পড়লে কেউ ফিরেও তাকায় না’, ইসিবির ওপর ক্ষোভ উগড়ে দিলেন লিভিংস্টোন

ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়ার পর বোর্ডের ওপর...

ঢাকা-পটুয়াখালী নৌরুট: ডুবোচরে ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ঢাকা-পটুয়াখালী নৌরুটে ‘রোটেশন...