খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের সামনের মাঠসহ আশাপাশের এলাকায়। 

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরাও জানাজায় অংশ নিতে এসেছেন।

জানাজা নামাজ শেষে বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Popular

More like this
Related

নির্বাচনের আগে ‘দিশাহারা’ এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে...

পর্যবেক্ষকরা তৃতীয় নয়ন, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পর্যবেক্ষকরা...

বিদ্যালয় প্রতিষ্ঠায় দিয়েছিলেন বিয়ের কাবিনের জমি, আবেগঘন পরিবেশে বিদায়

নিজের বিয়ের কাবিনে পাওয়া জমি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন...

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা মীর আরশাদুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল...