খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

Date:

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়।

Popular

More like this
Related

নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু...

সিলেটকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত রাজশাহীর

প্রথম কোয়ালিফায়ারের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো...

অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৫৪ শতাংশ মানুষ, উদ্বেগ বেশি দুর্নীতি ও কর্মসংস্থানে

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রায় ১৫ মাসের...

সমঝোতার পর আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএল

গত দুই দিনের অচলাবস্থার পর অবশেষে মাঠে ফিরছে বিপিএল।...