খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা। 

এ সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। 

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Popular

More like this
Related

সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি...

ঈশ্বরদীর ১০৭ বিঘার রেশম বীজাগার এখন প্রায় পরিত্যক্ত

পাবনার ঈশ্বরদীতে ১০৭ বিঘা জমির ওপর গড়ে ওঠা ৬৪...

ময়লা ফেলা নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে...

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল।এক্ষেত্রে...