খাল খননের সুফল তখনই, যখন নদীগুলো নাব্যতা ফিরে পাবে: বিরোধীদলীয় নেতা

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে স্বাগত  জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘খাল খননের সুফল তখনই পাওয়া যাবে- যখন নদীগুলো প্রাণ ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। অন্যথায় খাল খনন থেকেও জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে না।’

আজ সোমবার দুপুর ২টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান আরও বলেন, ‘দেশ বাঁচাতে হলে প্রধান প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং সম্পন্ন করে নাব্যতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত হবে দেশ বাঁচানোর স্বার্থে নদ-নদী গুলোর জীবন ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করা।’

আজ দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রীর সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই সাহাপাড়া খাল খননের ভেতর দিয়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।

বিরোধীদলীয় নেতা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘সকল ক্ষেত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দেশবাসীর আমানত সর্বোত্তম পন্থায় স্বচ্ছতার সাথে কাজে লাগানো সরকারের দায়িত্ব। সরকার মূলত দেশবাসীর পক্ষে সকল কর্মকাণ্ডে ব্যবস্থাপকের ভূমিকা পালন করবে।’

Popular

More like this
Related

ক্ষতিকর ফেসবুক কনটেন্টে বাংলাদেশে মানবাধিকার ঝুঁকিতে: অ্যামনেস্টি

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ফেসবুকে ক্ষতিকর কনটেন্ট...

ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা

গত ২২ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা...

রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ নেই গার্দিওলার

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগেই...

শহীদ মিনারের সামনে তরুণ হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব...