কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশায় গ্যাসবাহী লরির ধাক্কা, নিহত ৫

Date:

কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চৌরহাস হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছেন।

হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন—আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। নিহত অপরজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আত্মীয় হন।

Popular

More like this
Related

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১২...

প্রকৃতি ও মানুষের মঙ্গল কামনায় বট-পাকুড়ের বিয়ে

উৎসবমুখর পরিবেশে বিশ্বাস ও লোকাচারের এক অনন্য মেলবন্ধনে ঠাকুরগাঁওয়ে...

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য...

আদিবাসী ভাষা শিক্ষা শুধু কাগজে-কলমেই

সিলেট বিভাগে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু হলেও...