কুয়েতের সামরিক শিবিরে ইরানের হামলা, আহত ১০

Date:

কুয়েতের একটি সামরিক শিবিরে ইরানের হামলায় অন্তত ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।

আজ রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আহত ১০ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় শিবিরের কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে।

Popular

More like this
Related

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী...

পরমাণু অস্ত্রে ঝুঁকবে আহত-কোণঠাসা ইরান?

আজ থেকে প্রায় দুই দশক আগে ইরানের ‘গোপন’ পারমাণবিক...

ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের...

ফের ব্যর্থ পারভেজ, মোস্তাফিজের আঁটসাঁট বোলিং

পিএসএল খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের...