কুমিল্লায় ঘর থেকে মা-মেয়ের মরদেহ

Date:

কুমিল্লার চান্দিনা উপজেলায় বসতঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদামের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মেয়ে ও এক ছেলের মা ফারহানা আক্তার। বাবার সঙ্গে ঢাকায় থাকেন ছেলে। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। আজ সকালে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। তিনি বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে আশপাশের মানুষজন ডাকেন। 

প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, জানালা ভেঙে ঘরের একটি কক্ষের ভেতরে দেখি একটি কক্ষে শিশুর ও অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ। পরে থানায় খবর দেওয়া হয়।

পুলিশ পরিদর্শক মিজানুর বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তদন্ত ছাড়া সুনির্দিষ্টভাবে বলা
যাচ্ছে না। তদন্তের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানা যাবে।

 

 

Popular

More like this
Related

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানের সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসির (বিপ্লবী রক্ষীবাহিনী) সদর দপ্তর ধ্বংসের...

ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প

গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে...

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত...

ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী

ইরানে সম্মিলিত ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই...