কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Date:

রাজধানীর বাজারের কাঠপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার রাত ১০টা ২৮ মিনিটে টিসিবি ভবনের পাশে কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান জানিয়েছেন, তথ্য পেয়ে রাত পৌনে ১১টার দিকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

তিনি জানিয়েছেন, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

‘কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি,’ জানান শাহজাহান।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকেল ৩টায়

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায়...

রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আগে ফেরার খবরকে ‘গল্প’ বললেন মরিনহো

তারকা কোচ জোসে মরিনহো জোর দিয়ে জানালেন, রিয়াল মাদ্রিদের...

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...