কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

Date:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার নতুন গঠিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।

আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।’

এর আগে, চলতি সপ্তাহে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় নিয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন।

পাশাপাশি তার সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না।

Popular

More like this
Related

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন...

‘নিরাপদ’ টোকিওর ব্যস্ত সড়কে ২৭ লাখ ডলার হাতিয়ে নিলো ৩ অপরাধী

নিরাপদ শহর হিসেবে জাপানের রাজধানী টোকিওর সুনাম দীর্ঘদিনের। প্রায়...

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল...

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে...