এশিয়ান কাপে ভারতকে ১১ গোলের বন্যায় ভাসাল জাপান

Date:

এএফসি নারী এশিয়ান কাপে ভীষণ অসম লড়াইয়ে ভারতকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে জাপান। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।

শনিবার অস্ট্রেলিয়ার পার্থে ফিফা র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা জাপানের এই গোল উৎসবে হ্যাটট্রিক করেছেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি।

‘সি’ গ্রুপের ম্যাচে গোল উৎসবের শুরুটা হয় মাত্র চার মিনিটের মাথায় ইউজুকি ইয়ামামোতোর নৈপুণ্যে। এরপর আর কোনো থামাথামি নেই! র‍্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা ভারতের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে প্রথমার্ধেই জাপান ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। এর মধ্যে দুটি গোল ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিয়াজাওয়ার।

বিরতির পরও একই ধাঁচে আক্রমণাত্মক খেলা উপহার দেওয়া জাপানের দাপট অব্যাহত থাকে। এই অর্ধে তারা ভারতের জাল কাঁপায় আরও ছয়বার। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের উয়েকি অল্প সময়ের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং শেষদিকে মিয়াজাওয়াও ম্যাচে তার তৃতীয় গোলটির স্বাদ নেন।

জাপানের গোলদাতারা হলেন ইয়ামামোতো (চতুর্থ মিনিট), ইউই হাসেগাওয়া (১৩তম মিনিট), মিয়াজাওয়া (২০তম, ৩৫তম ও ৮১তম মিনিট), কিকো সেইকে (৪৫+৫তম ও ৫৫তম মিনিট), উয়েকি (৪৭তম, ৫০তম ও ৬৫তম মিনিট) ও মায়া হিজিকাতা (৬২তম মিনিট)।

একপেশে এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নারী এশিয়ান কাপে দুইবারের শিরোপাজয়ী জাপান। নিজেদের প্রথম ম্যাচে তারা তাইওয়ানকে ২-০ গোলে হারায়। অর্থাৎ এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৩টি গোল করলেও নিজেদের জালে কোনো গোল জড়াতে দেয়নি দলটি।

এই গ্রুপে তাইওয়ান ও ভিয়েতনামের সংগ্রহ ৩ পয়েন্ট করে। আর কোনো পয়েন্ট না পেয়ে তালিকার তলানিতে পড়ে আছে ভারত। দিনের আগের ম্যাচে সু ইউ হসুয়ানের হেডে ভিয়েতনামকে ১-০ গোলে হারায় তাইওয়ান।

ইতোমধ্যে ১২টি দল নিয়ে চলমান টুর্নামেন্টের শেষ আটে খেলা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীনও।

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...