এশিয়া কাপে ফাইনালে বাংলাদেশের আর্চাররা

Date:

এশিয়া কাপ আর্চারিতে দারুণ পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ আর্চারি দল। ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ–১) এলিমিনেশন রাউন্ডে আধিপত্য দেখিয়ে সোনা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশের কম্পাউন্ড দল।

নওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছার ও আইশ্বর্য রহমানের সমন্বয়ে গড়া এই ত্রয়ী কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় তুলে নেয়। নির্ধারিত স্কোর ২৩১-২৩১ সমতায় শেষ হলে শুট-অফে ৩০-২৭ পয়েন্টে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগার আর্চাররা। আগামী ২৭ মার্চ স্বর্ণপদকের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ভিয়েতনাম আর্চারি দল।

ব্যক্তিগত ইভেন্টেও বাংলাদেশের আর্চাররা নজর কেড়েছেন। কম্পাউন্ড পুরুষ বিভাগে হিমু বাছার প্রথমে ভিয়েতনামের ড্যাং কং ডুককে ১৪৮-১৪৬ পয়েন্টে হারান। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের উদয় কাম্বোজের কাছে ১৪৬-১৪৭ পয়েন্টে হেরে বিদায় নিতে হয় তাকে।

নারীদের কম্পাউন্ড বিভাগে  থাইল্যান্ডের কানিয়াভি মানিসম্বাতকুলকে ১৪৫-১৪২ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কুলসুম আক্তার মনি। কিন্তু সেখানে আরিনা চেরকেজোভার কাছে ১৪৩-১৪৭ ব্যবধানে হেরে তার পথচলা থেমে যায়।

রিকার্ভ বিভাগে বাংলাদেশের জন্য দিনটি ততটা সুখকর ছিল না। রাকিব মিয়া, আব্দুর রহমান আলিফ ও রাম কৃষ্ণ সাহার দল কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের কাছে হেরে যায়। যদিও এর আগে তারা ভিয়েতনামকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল।
 

Popular

More like this
Related

প্রথমার্ধেই ভরাডুবি, ভিয়েতনামে বড় হার বাংলাদেশের

শুরুতেই গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে বিপাকে পড়ে বাংলাদেশ।...

স্বাধীনতা দিবসে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে...

ইসরায়েলকে পরাজয় থেকে বাঁচাতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে...

ইরানকে এখনই আলোচনায় বসতে হবে, পরে সুযোগ থাকবে না: ট্রাম্প

দেরি হওয়ার আগেই ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায়...