এবার ডিএমপির ৫০ থানার ওসি বদলি, ১৪ ডিসির রদবদল

Date:

জাতীয় নির্বাচনের আগে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার একযোগে ডিএমপির ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের ১৪ জন ডেপুটি কমিশনারকেও (ডিসি) রদবদল করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে রদবদলের নির্দেশনা জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব বদলি ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এর আগে, গত ২ ডিসেম্বর দেশের ৫২৭ থানার ওসি লটারির মাধ্যমে নিয়োগ বা পদায়ন করে সরকার। 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯টি থানার মধ্যে জেলায় আছে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০ থানা। 

জেলা পর্যায়ের ৫২৭ ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) নিয়োগ বা বদলি করা হয়। 

পাশাপাশি কমপক্ষে ৩৩ জন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায়...

রাফিনিয়াকে ছাড়াই সোসিয়েদাদের মাঠে নামছে বার্সেলোনা

রাফিনিয়াকে ছাড়াই কঠিন এক অ্যাওয়ে পরীক্ষায় নামতে যাচ্ছে এফসি...

এবারের ভোটে নতুন চ্যালেঞ্জ ‘সময়’

নির্বাচন কমিশনের সাম্প্রতিক মক ভোটিং যেন উন্মোচন করল এক...

অজুহাত না দিয়ে গার্দিওলা বললেন, ‘ইউনাইটেড আমাদের চেয়ে ভালো খেলেছে’

ম্যানচেস্টার ডার্বিতে হতাশাজনক পারফরম্যান্সের পর পেপ গার্দিওলা অকপটে স্বীকার...