এনআইডি জালিয়াতি ও তথ্য পাচার: ইসি কর্মীসহ গ্রেপ্তার ২

Date:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপনীয় তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ইসির কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এনআইডি জালিয়াতি চালাচ্ছিল। এভাবে মাসে কোটি টাকার বেশি আয় করছিলেন তারা।

সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা অবৈধভাবে এনআইডি সংশোধন, ভুয়া তথ্য সংযোজন এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে তদন্তের আরও তথ্য তুলে ধরা হবে।

Popular

More like this
Related

ঢাকা-১৪: সৌহার্দ্যপূর্ণ রাজনীতির নতুন ধারা তৈরির আশায় প্রার্থীরা

পড়ন্ত বিকেলে মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন রাইনখোলা ঢালে একটি চায়ের...

রিট খারিজ, কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান

প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল...

হাদি পরিবারকে ২ কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পরিবারকে ২ কোটি...

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...