একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

Date:

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে।’

‘সরকার কীভাবে পরিচালনা করতে হয়, তা তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কিছু সমস্যা থাকে, তাহলে আমরা তা চিহ্নিত করব এবং গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসীর কাছে তা পরিষ্কার করব,’ বলেন জহির উদ্দিন স্বপন।

তিনি আরও বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ।’

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এবারে জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। লক্ষ্য করেছি বিনা কারণে বিনা প্রয়োজনে ভোটের পরিবেশ নষ্ট হয়েছে। কেন কী কারণে নষ্ট হয়েছে, সে বিষয়ে, আমরা একটি তদন্তের উদ্যোগ নেবো। কেননা ভবিষ্যতে সবসময় আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই।’

Popular

More like this
Related

টানা দুই হারে চাপে থাকা বার্সেলোনা পেল সুখবর

অ্যাতলেতিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা দুই হারে চাপে...

সুন্দরবনে মাছ ধরায় ২২ জেলে আটক

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ২২...

বাংলাদেশের বিভিন্ন ভাষা সংরক্ষণ কেন জরুরি

পৃথিবীতে প্রচলিত প্রায় সাত হাজার ভাষার মাঝে একটি বাংলা।...

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ভাষা সৈনিক আহমেদ সালেক

মাত্র ১৭ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ...