এক মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

Date:

সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আনিস আলমগীরের আইনজীবী মো. আসলাম মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার থাকায় আনিস আলমগীর এখনই কারামুক্ত হতে পারবেন না।

তিনি আরও বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে তুলে নিয়ে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এতে আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশকে আসামি করা হয়।

আসলাম মিয়া বলেন, মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে  সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে নিয়ে ফেসবুক ও টকশোতে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এ অভিযোগ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর আওতায় পড়ে না।

জামিন আবেদনের শুনানিতে আনিস আলমগীরের পক্ষে আইনজীবী আসলাম মিয়া, তামান্না ফেরদৌস এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মৃধা উপস্থিত ছিলেন।
 

Popular

More like this
Related

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার...