এক বসায় দেখে ফেলতে পারেন যে ১০ স্বল্পদৈর্ঘ্য সিনেমা

Date:

ফ্রেন্ডলি নেইবরহুড ফিল্মমেকারসের (এফএনএফ) উদ্যোগে অল্প পরিসরে ও স্বল্প খরচে নির্মিত হয়েছিল ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলতি সময়ের এতো এতো সিনেমা ও কনটেন্টের ভিড়ে এক বসাতেই দেখে ফেলা যায় সিনেমাগুলো।

গত বছর ৩০ মে বিশেষভাবে প্রদর্শিত হয় ১০ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনীর বর্ষপূর্তি উপলক্ষে এবার চলচ্চিত্রগুলো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এফএনএফ-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে চলচ্চিত্রগুলো।

ভিন্ন ভিন্ন জনরায় নির্মিত সিনেমাগুলো হলো ‘হুদাই মিস’ (জাহিদুল হক অপু), ‘হামাংকুলাস’ (ইবনে নূর রাকিব), ‘সোলমেট’ (আদেল ইমাম অনুপ), ‘চা চাই’ (শেখ কোরাশানী), ‘তেলাপোকা’ (আল-আমিন হাসান নির্ঝর), ‘লোক’ (মাহমুদা সুলতানা রীমা), ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’ (কনক খন্দকার), ‘ফর সেল’ (ফজলে রাব্বি), ‘অন দ্যা কন্ট্রারি’ (ইমতিয়াজ হোসেন) এবং ‘ইশপাইট’ (আবীর ফেরদৌস মুখর)।

এফএনএফ–এর পক্ষ থেকে জানানো হয়, ইউটিউবে সাধারণত সেসব কনটেন্ট প্রচার করা হয়, তাদের সিনেমাগুলো তেমন না। অনেকগুলো মিসম্যাচ জনরা আছে। এখানে ‘লোক’ নামের সিনেমাটি বাংলাদেশি ফোক হরর ঘরানার। এরইমধ্যে সিনেমাটি একাধিক বিদেশি ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।

‘সোলমেট’ সিনেমাটা একটা জুতার পয়েন্ট অব ভিউ থেকে বলা হয়েছে। এই সিনেমাটাও গিয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

একজন করপোরেট চাকরিজীবী আর জ্বীনের দেখা হওয়া নিয়ে গল্প আছে ‘হুদাই মিস’ সিনেমা। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইশপাইট’।

‘প্রেসার কুকার’ সিনেমার রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’ সিনেমায়। ‘রকস্টার’ সিনেমার কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি অভিনীত ‘অন দ্যা কন্ট্রারি’ সিনেমা রয়েছে এই ১০ সিনেমার তালিকায়।

Popular

More like this
Related

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস

বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা...

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

পহেলা বৈশাখের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন...

ডিজিটাল যুগে সম্পর্কের নতুন ব্যাকরণ: উত্তম কুমার কি এখনো প্রাসঙ্গিক?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ২৪ জুলাই।...

দেশের প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ড কিনতে লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি টাকার বিড

দেশের ইতিহাসের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড ‘সুকুক’ কেনার...