উত্তর আমেরিকায় ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’

Date:

উত্তর আমেরিকার (কানাডা ও আমেরিকা) বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সেখানে মুক্তির মাত্র দুই সপ্তাহের মাথায় সিনেমাটি ছাড়িয়ে গেছে আয়ের শীর্ষে থাকা সিনেমা ‘হাওয়া’এর লাইফটাইম গ্রস কালেকশনকে।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর জানিয়েছে, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আশা ব্যক্ত করেন, এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা চারশো হাজারের ক্লাবে যোগ দিবে বলে আমরা মনে করছি।

জানতে চাইলে সিনেমাটির পরিচালক তানিম নূর বলেন, ‘এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসেবে গর্বিত হব।’

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ অনেকেই।

Popular

More like this
Related

আন্তর্জাতিক হকিতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

অভিষেকের উত্তেজনা কাটতে না কাটতেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশের...

ট্রাম্পের ‘চরম’ হুঁশিয়ারির পর হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হমকি ও অশালীন ভাষায় গালাগালির...

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন তিন দফা দাবি আদায়ের...

চীনের কেল্লা অর্থনীতি: বৈশ্বিক অনিশ্চয়তার যুগে কৌশলগত পুনর্গঠন

বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে...