ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

Date:

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের ঈদের সিনেমার প্লেব্যাকে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ ৪৪ বছর আগের ‘এই মন তোমাকে দিলাম’ গানটি আবারও নতুন করে ‘দম’ সিনেমায় গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তুমুল জনপ্রিয় গানটি  ১৯৮২ সালে ‘মানসী’ সিনেমায় গেয়েছিলেন তিনি। গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ঈদের ‘প্রিন্স’ সিনেমায় একটি আইটেম গান গেয়েছেন। এর সংগীত পরিচালনা ও সহ-কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করছেন রুনা লায়লা।

Popular

More like this
Related

প্লে-অফ মিশনে ইতালি দলে ফিরলেন কিয়েসা

বিশ্বকাপে টানা তৃতীয়বার না খেলার ভয় সামনে রেখে লড়াইয়ে...

গার্সিয়ার স্বপ্নপূরণ, চোট কাটিয়ে ফিরলেন রদ্রি

নতুনদের স্বপ্নপূরণ আর অভিজ্ঞদের প্রত্যাবর্তনের গল্পে স্পেন জাতীয় দলের...

মাকুম্বা নাচ ও এক গোলের পর জন্ম নেওয়া কিংবদন্তি

ইতালির গ্রীষ্ম, ফিফা বিশ্বকাপ ১৯৯০; মাঠে তখন কৌশল, পরিকল্পনা...

‘মাঠে ৫০ জন মানুষ আর একটি কুকুর’, আম্পায়ার ইরাসমাসের অন্যরকম বিদায়

ক্রিকেট মাঠে দীর্ঘ ২৬ বছরের এক বর্ণাঢ্য যাত্রার অবসান...