ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ

Date:

পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আজ মঙ্গলবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।

সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে এরইমধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই গতকালের মধ্যেই ঢাকায় পৌঁছান।

এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

গত ২১ মার্চ শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়।

Popular

More like this
Related

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ...

জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ

প্রায় দুই সপ্তাহ বিরতির পর বর্তমান সংসদের প্রথম অধিবেশন...

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও...

পর্তুগাল-মেক্সিকো ম্যাচে গ্যালারী থেকে পড়ে দর্শকের মৃত্যু

উৎসব, ইতিহাস আর প্রত্যাশার এক মিশেলে সাজানো ছিল রাতটি।...