ইসিতে আপিলের পর আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তাসনিম জারার

Date:

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তাসনিম জারা।

আজ সোমবার বিকেলে আপিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের নির্ধারিত বুথে আপিল আবেদন শেষে তিনি বলেন, ‘একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আইনি লড়াইটা চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘যারা স্বাক্ষর করেছেন–ওনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট করতে পারি। সেজন্য আমরা আপিল করেছি এবং আইনি প্রক্রিয়ায় লড়াইটা চালিয়ে যাব।’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা।

যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

Popular

More like this
Related

সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

বিজয় দিবসে সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাস্যুটিং করে বিশ্ব...

রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে

রাঙ্গামাটিতে গ্যাস সংকটে শহরের একমাত্র যাতায়াতের মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা...

ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও...

বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বারবার...