ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

Date:

ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার রিয়াদে অনুষ্ঠিত মিক্সড টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের প্যাডলার জাভেদ আহমেদ ও খই খই মারমা।

কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের জুটির বিপক্ষে দারুণ জয় পান এই বাংলাদেশি জুটি। ৩-০ গেমে (১৪-১২, ১১-৫ ও ১১-৮) সরাসরি জিতে বৃহস্পতিবারের সেমিফাইনালে জায়গা করে নেন তারা। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ বাহরাইন। বাহরাইনকে হারাতে পারলে, একই দিনে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার বিজয়ীর সঙ্গে।

এর আগে ওজন উত্তোলনে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট উত্তোলন এই তিন বিভাগেই ব্রোঞ্জ পদক অর্জন করেন মারজিয়া আক্তার ইকরা।

এদিকে টেবিল টেনিসে এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাভেদ আহমেদ ও খই খই মারমাকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

Popular

More like this
Related

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...